পে-স্কেল বাস্তবায়নে আরেক ধাপ এগোল সরকার, দপ্তরে দপ্তরে গেল গুরুত্বপূর্ণ চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৮:২৩
অ- অ+

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারিকৃত গেজেট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

বুধবার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুই কপি পাঠানো হয়েছে।

এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতনকাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন কাঠামো তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হবে এবং চাকরিজীবীরা তাদের বকেয়া বেতনও পাবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন
রাজশাহী প্রেসক্লাব ও সদস্যদের জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার