বিদেশে প্রেস উইংয়ে রদবদল, চার কর্মকর্তাকে দেশে ফেরার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০১
অ- অ+

বিদেশে প্রেস উইংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ মিশনের চার কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

ওই চার কর্মকর্তা হলেন—মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

গত ৭ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক উক্ত মিশনসমূহে নতুন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছিল।

এতে আরও বলা হয়, বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংসে কর্মরত চার কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে সংশ্লিষ্ট মিশনসমূহে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশও জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পতাকার মান রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের