মন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ রবিউল আলম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০
অ- অ+

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা