উপসাগরীয় দেশগুলোতে খোলা ময়দানে ঈদের জামাত নিষিদ্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, ১৯:৫৯
অ- অ+

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপসাগরীয় কয়েকটি দেশে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ শুধুমাত্র মসজিদের ভিতরে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। সাধারণত এসব খোলা ময়দানে প্রতিবছর হাজার হাজার মানুষ সমবেত হন।

সরকারি কর্মকর্তারা জানান, চলমান সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করে এই সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।

সূত্র: ডন

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার