কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯
অ- অ+

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামের আট মাস বয়সী এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আট দিন আগে হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরিবারকে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আজ ভোরে শিশুটি মারা যায়।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ শিশুটি এই হাসপাতালে ভর্তি হয়। তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যের কারণে তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি তারা।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম