যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৩| আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক বাংলাদেশি নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রবাসী দোকানটির মালিক আরিফ আহমেদ আশরাফ ।

নিহত নিলুফার ইয়াসমিন (৪২) ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোর’-এর কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন।

হত্যাকাণ্ডের ঘটনায় রোবার্ট জোয়াসিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি দোকানের বাইরে পার্ক করা একটি গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। পরে দোকান থেকে বের হলে নিলুফার ইয়াসমিনকে লক্ষ্য করে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় একাধিকবার আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।

দোকানে উপস্থিত আরেকজন স্প্যানিশ নারী কর্মীর বরাতে দোকান মালিক জানান, কয়েকদিন আগে অভিযুক্ত ব্যক্তি এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নিলুফারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে তিনি আবার দোকানে এসে নিলুফারকে খুঁজতে থাকেন। এ সময় নিলুফার ফজরের নামাজ আদায় করছিলেন। বাইরে ভাঙচুরের শব্দ শুনে দরজা খুলে বের হলে হামলার শিকার হন তিনি।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিলুফারকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন নিলুফার। প্রায় ছয় মাস আগে তিনি ওই দোকানে কাজ শুরু করেন।

ঘটনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দোকান মালিক জানান, দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ এলাকায় এমন নৃশংস ঘটনা আগে ঘটেনি।

(ঢাকাটাইমস/৪ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার