হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ, বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬| আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০
অ- অ+

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন অবরোধ ঘোষণার পরপরই এই মূল্যবৃদ্ধির ধারা শুরু হয়। খবর আলজাজিরা’র।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দামও ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ২৪ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধির ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো ধরনের সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ সরাসরি বাজারে প্রভাব ফেলে।

তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার। পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে তা বিভিন্ন সময়ে ১১৯ ডলারও অতিক্রম করে। যদিও পাকিস্তানে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকের সময় কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছিল, তবে সেই আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও দাম বাড়তে শুরু করেছে।

বিশ্ব জ্বালানি বাজারে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে। বিশেষ করে আমদানিনির্ভর দেশগুলোতে জ্বালানি ব্যয় বৃদ্ধি, পরিবহন খরচ বাড়া এবং মূল্যস্ফীতি আরও ত্বরান্বিত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

(ঢাকাটাইমস/১৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ১৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআরবি, আসছে নতুন আইন
নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান, রোমাঞ্চকর ম্যাচে ২-২ ড্র
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা