বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫
অ- অ+

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেলের দামে প্রায় ৪ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর আল জাজিরা’র।

গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭৩ ডলারে পৌঁছায়।

একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫.৬৩ ডলারে উঠে যায়।

বিশ্লেষকরা বলছেন, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খোলা না রাখার ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার কারণে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবেই তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

তবে দিনের লেনদেনের এক পর্যায়ে দাম কিছুটা কমে আসে বলে জানা গেছে। তা সত্ত্বেও, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত এবং যুদ্ধ পুনরায় শুরুর আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে তেলের দামে আরও ওঠানামা হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ