লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬
অ- অ+

লেবানন ও ইসরায়েল আরও তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এ ঘোষণা দেন। খবর এপির।

প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউজে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানান ট্রাম্প। এক পোস্টে তিনি লেখেন, “বৈঠকটি খুব ভালো হয়েছে। হিজবুল্লাহ থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে।

ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতে তিনি একটি বৈঠকের হোস্ট করবেন, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন থাকবেন।

এর আগে, গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ায় সম্মত হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ