বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ব্যারেল ছাড়াল ১০৮ ডলার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, ১০:০২
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও সরবরাহ ঝুঁকির কারণে অপরিশোধিত তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে জুন সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে। এর আগে এই সূচকটি ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির রেকর্ড গড়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের জুন ডেলিভারির মূল্য ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে। আগের ট্রেডিং সেশনেও এ সূচক ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

এদিকে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা গণমাধ্যমের মাধ্যমে পরিচালনার কোনো আগ্রহ তাদের নেই। সংস্থাটির সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় প্রকাশ্যে দরকষাকষির কোনো সুযোগ নেই।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ আলোচনায় নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছে। যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই কেবল কোনো সমঝোতায় পৌঁছানো হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দাম আরও অস্থির থাকতে পারে।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ