বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ব্যারেল ১১১ ডলার ছাড়াল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯
অ- অ+

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় থাকায় অপরিশোধিত তেলের বাজারে এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক আর্থিক বাজারেও; থমকে গেছে ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী ধারা।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুন মাসের সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.১৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুলাই মাসের জন্য নির্ধারিত তেলের দাম বেড়ে হয়েছে ১০৪.৩৩ ডলার।

বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম প্রায় ৭০ ডলারের মধ্যে ছিল, সেখান থেকে ধাপে ধাপে তা বেড়ে আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে। এই প্রবণতা সংঘাত শুরুর সময়কার উচ্চমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাজার বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দ্রুত সমাধানের সম্ভাবনা কম। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার প্রস্তাব দেওয়া হলেও, তা গ্রহণের সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার ইঙ্গিতও দিয়েছে তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। দেশটির অটো ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের আশঙ্কা, ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও ভোক্তা পর্যায়ে।

(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ