হাসপাতালে মৃত স্ত্রীকে ফেলে গয়না খুলে নিয়ে পালালেন স্বামী

রাজশাহী প্রতিনিধি
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ১৬:০২
অ- অ+

রাজশাহীতে যৌতুকের এক লাখ টাকা না আনায় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কীটনাশক পান করে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ হাসিনা খাতুন (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর পর ওই গৃহবধূর শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) দিনগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় ৭ মাস আগে রাজশাহীর গোদাগাড়ী এলাকার রাতুলের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের ভাই রবিউল ইসলাম অভিযোগ করেন, রাতুল একজন মাদকসেবী ও বিক্রেতা। বিয়ের পর থেকে ফেন্সিডিল কারবারের জন্য ১ লাখ টাকা যৌতুক এনে দিতে হাসিনাকে চাপ দিচ্ছিলেন তিনি। টাকা না দেওয়ায় প্রায়ই তাকে নির্যাতন করা হতো। দুই মাসের অন্তঃসত্ত্বা হাসিনা গত সোমবার মধ্যরাতে নির্যাতন সইতে না পেরে কীটনাশক পান করেন। তাকে উদ্ধার করে প্রথমে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর হাসপাতালে উপস্থিত থাকা স্বামী রাতুল, তার বোন লাইলা ও বন্ধুরা হাসিনার শরীর থেকে গয়না খুলে নিয়ে দ্রুত চম্পট দেন। এরপর থেকেই তারা পলাতক রয়েছেন। এই ঘটনায় বুধবার নিহতের বোন মেহেরুন্নেসা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, হাসিনার মৃত্যুর পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। হাসপাতালের হিমঘরে হাসিনার মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আজকে তার বাবার বাড়ির লোকজনের কাছে মরদহে হস্তান্তর করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা