সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ১০:১৭| আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৪
অ- অ+
ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। দু্ই বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করেন।

আহতদের হাসপাতালে নেওয়ার পথে তিন বছরের একটি শিশু মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই সড়কে যানচলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বগুড়ায় বাসচাপায় নিহত তিন, আহত ১৫
আগস্টের প্রথম পাঁচ দিনে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা