হরমুজ প্রণালিতে অচলাবস্থায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১১:৫৭| আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৩৪
অ- অ+

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা কার্যক্রমে নতুন করে অচলাবস্থা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। কৌশলগত এই জলপথ চালু নিয়ে অনিশ্চয়তা বাড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।

হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। এরপর জলপথটি পুনরায় চালুর উদ্যোগ আরও জটিল হয়ে পড়ে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। আজ মঙ্গলবারও সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।

এদিন বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়ে হয়েছে ৮২ দশমিক ৪৫ ডলার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। কারণ, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এই জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গত ৩১ জুলাইয়ের পর ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে ইতিহাস গড়ল নাছিমা কাদির মোল্লা হাইস্কুল, সবাই জিপিএ-৫
ফিফাকে ট্রাম্পের ‘হুমকি’
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রির অভিযোগ
যাত্রাবাড়ী-মুগদায় ১৩ হাজার ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা