মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ২০:৫৮
অ- অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চেম্বার অফ কমার্স কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। এ সময় মিষ্টি বিতরণ করে একে অপরকে শুভেচ্ছা জানান তারা।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁওয়ে শুরু হয় আলোচনা ও উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ খবরে আনন্দ প্রকাশ করেন।

জেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির মহাসচিব নন, তিনি দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দেওয়া একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তার মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় তারা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের প্রত্যাশা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পেলে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আমরা আনন্দিত। এটি ঠাকুরগাঁওবাসীর জন্যও গর্বের বিষয়।

রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের খবরে তাই নিজ জেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সেই আনন্দই প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী থেকে চুরি হওয়া বাস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
বিএনপি নেতা রতনকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে কার্যক্রম শুরু করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা