আরব আমিরাতে বিগ টিকিটে দুই বাংলাদেশির লাখ দিরহাম বাজিমাত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৫:০৮
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট’-এর ২৮৯তম সিরিজের ড্রয়ে এক লাখ দিরহাম করে জিতেছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা।

বিজয়ীদের একজন সবুজ মো. দেলোয়ার মুন্সি। ৩২ বছর বয়সী এই প্রবাসী গত সাড়ে সাত বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। শখের বশে ‘বিগ টিকিট’ কেনা শুরু করা সবুজ টানা চার বছর টিকিট কেনার পর এবারই প্রথম বড় পুরস্কার জিতেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পারেন তিনি। সর্বশেষ কেনা টিকিটটিই তাকে এনে দিয়েছে এক লাখ দিরহামের পুরস্কার। বিজয়ী হওয়ার খবর ফোনে পাওয়ার পর আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন সবুজ।

পুরস্কারের অর্থ দিয়ে দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি আমিরাতে নিজের জীবনযাত্রার মান উন্নত করার পরিকল্পনা করেছেন তিনি। সবুজের মতে, ‘বিগ টিকিট’ সাধারণ মানুষকে জীবন বদলে দেওয়ার মতো বড় পুরস্কার জয়ের সুযোগ করে দেয়।

২৮৯তম সিরিজের ড্রয়ে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে আরেকজন বাংলাদেশি আরিফুজ্জামান শুভ। এ ছাড়া ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল ও শরৎ শশীধরন এক লাখ দিরহাম করে জিতেছেন। পাঁচ বিজয়ীর মোট পুরস্কারের অর্থ পাঁচ লাখ দিরহাম।

এদিকে আগস্ট মাসে ‘বিগ টিকিট’ গ্রাহকদের জন্য থাকছে আরও বড় পুরস্কার জয়ের সুযোগ। এ মাসে মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পাবেন। পাশাপাশি ‘দ্য বিগ স্পিন’-এর মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ থাকছে।

আগামী ৩ সেপ্টেম্বর সরাসরি সম্প্রচারিত ড্রয়ে একজন বিজয়ীকে দেওয়া হবে ১ কোটি ৫০ লাখ দিরহামের বড় পুরস্কার। একই দিনে আরও পাঁচজন বিজয়ী এক লাখ দিরহাম করে পাবেন।

এ ছাড়া আগস্ট মাসজুড়ে সাপ্তাহিক ই-ড্রয়ের মাধ্যমে চারজন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জিতবেন। নির্ধারিত দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিগ টিকিট’-এর ইউটিউব চ্যানেলে এসব ড্র সরাসরি সম্প্রচার করা হবে।

আগস্টে ‘বিগ টিকিট’ কিনলেই গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে ‘দ্য বিগ স্পিন’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বরের সরাসরি ড্র থেকে তিনজন প্রতিযোগী নির্বাচিত হবেন। পরে ৩ অক্টোবর তারা ১০ লাখ দিরহামের পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবেন।

নগদ অর্থের পাশাপাশি গাড়ি জেতার সুযোগও থাকছে। আগামী ৩ সেপ্টেম্বর ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নিসান প্যাট্রোল’ গাড়ির ড্র।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেতানিয়াহু হেরে গেছেন, আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের আহ্বান ইয়াইর গোলানের
চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রেকর্ড, সরকার গঠনে অনিশ্চয়তা
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস