উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৬:০৯
অ- অ+

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, দুই দেশের শক্তিশালী সম্পর্ক নিয়ে তিনি ‘গর্বিত’।

ইউক্রেন যুদ্ধে মস্কোকে সামরিক সহায়তা দেওয়ার পর রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর উত্তর কোরিয়া ক্রেমলিনের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে। মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার বিনিময়ে পিয়ংইয়ং অর্থনৈতিক সুবিধা ও সামরিক প্রযুক্তি পাচ্ছে। দেশটি রাশিয়াকে সেনাও পাঠিয়েছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির ইংরেজি ভাষার প্রতিবেদনে কিমের পুতিনকে লেখা চিঠির বরাত দিয়ে বলা হয়, ‘আপনার সঙ্গে একযোগে উত্তর কোরিয়া-রাশিয়া সম্পর্কের নেতৃত্ব দিয়ে অভিন্ন সংগ্রামের ইতিহাস এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করতে পারায় আমি সব সময় গর্বিত।’

ডিপিআরকে হলো উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ।

কিম আরও বলেন, পুতিনের ‘দূরদর্শী নেতৃত্বে’ রাশিয়া সমৃদ্ধ হবে এবং তার ‘ভৌগোলিক অখণ্ডতা’ রক্ষা করবে এ বিষয়ে তার ‘দৃঢ় বিশ্বাস’ রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার মুক্তির বার্ষিকী উপলক্ষে পুতিন শুক্রবার কিমকে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে এবং এটি এখন ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের’ পর্যায়ে রয়েছে।

পুতিন বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর পাশাপাশি আমাদের দেশগুলো সব খাতে সক্রিয়ভাবে সহযোগিতা করছে।’

চিঠি বিনিময়ের পরিপ্রেক্ষিতে ইউক্রেন চলতি মাসে অভিযোগ করেছে, মস্কো হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ওই হামলায় অন্তত নয়জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে লড়বেন হিরো আলম
দিনাজপুরে রাম সাগরে মাছের পোনা অবমুক্তকরণ ​
তিন বন্ধুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা