যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭
অ- অ+

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দেশটিতে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (১৬ আগস্ট) দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সময়ে শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো এবং ইসরায়েলি সামরিক যান চলাচলের খবর পাওয়া গেছে। খবর আনাদোলু’র।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি সেনারা হাদাথা শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। পাশাপাশি ইসরায়েলি সামরিক যান শহরের বিভিন্ন এলাকায় চলাচল করেছে।

এর আগে চলতি বছরের ২ মার্চ লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরও দখলে নেয় তারা। ওই সংঘাতের কারণে লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায় বলে জানিয়েছে দেশটির সরকার।

পরে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তী সময়ে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

গত ১৫ আগস্ট ভোরেও লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় এবার হাদাথা শহরে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৭
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
ফলের দাম কমাতে আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক
স্পেনের সেউতায় আটকা পড়েছেন বাংলাদেশিসহ ৮ হাজার অভিবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা