অপপ্রচারের প্রতিবাদ জানালেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি

মোঃ রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৩
অ- অ+

পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করা এবং রাজনীতির মাঠে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চিহ্নিত একটি চক্র এ ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার জন্য এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস