আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণের রেকর্ড

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১২:১৭
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দুর্বল মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বাজারে মার্কিন ডলার কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ডলার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

দুর্বল ডলার সাধারণত অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণকে তুলনামূলক সস্তা করে তোলে। এতে স্বর্ণের চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, সপ্তাহের শুরুতেই স্বর্ণ আবার শক্তিশালী অবস্থানে ফিরেছে। দুর্বল ডলারের পাশাপাশি উচ্চ বন্ড ফলন অর্থনীতির অন্তর্নিহিত চাপ ও নীতিগত অনিশ্চয়তার কী ইঙ্গিত দিচ্ছে, সেটিও বাজারে গুরুত্ব পাচ্ছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান সুদের হার নিয়ে সতর্ক ও নমনীয় অবস্থানের ইঙ্গিত দিলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। কারণ সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়।

এদিকে ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা শক্তিশালী রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে রয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে অবস্থান করছে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন
এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান বিজিবি মহাপরিচালকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা