সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৫:৪১| আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:৫২
অ- অ+

দর অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।

নতুন মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ গত মাসের (জুন) ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ায় সরকার। সেই দাম জুলাই মাসের পর আগস্ট মাসেও অপরিবর্তিত থাকে।

বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে  ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬
৫৯ বছর বয়সে অনার্স পাস করলেন শ্রীপুরের সেই বেলায়েত শেখ
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
মিরপুরে এক দিনে ১৪৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা