শনিবার খোলা সব সরকারি অফিস ও ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:১৬
অ- অ+

শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের জন্য সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে খোলা থাকবে সব তফসিলি ব্যাংক।

এর আগে গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে গত ১১ অক্টোবর তফসিলি ব্যাংকগুলোর ছুটি নিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দুর্গাপূজার ছুটি থাকবে। এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংককর্মীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তবে এই ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার স্বাভাবিক কর্মসূচি অনুযায়ী সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম চলবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক
বান্দরবানে দুর্গাপূজায় নিরাপত্তায় বিজিবির বিশেষ প্রস্তুতি
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড