নুর হাসিনার পুত্র হলে আসিফ নাহিদরা নাতি

নুরুলহক নুর যদি হাসিনার পুত্র হয়, তাহলে আসিফ নাহিদ ও আখতারা হাসিনার নাতি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন,"নুরুলহক নুরের বিরুদ্ধে যখন যুক্তি তর্কে পেরে না উঠে তখনই তাকে আওয়ামিলীগের দেওয়া ট্যাগ বিকাশ নুর বলা হয় এবং হাসিনাকে মা ডেকেছিল সেই প্রসঙ্গও সামনে আনা হয়।যদিও ২০১৯ সালে ডাকুস নির্বাচনে ভিপির হওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এর সময় কথা প্রসঙ্গ বলেছিলো তার মাঝে মায়ের মায়ের প্রতিচ্ছবি দেখতে পান।আবার এর পরদিনই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে হাসিনাকে স্বৈরাচার বলেছিলেন।২০১৮ সাল থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামিলীগ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা কমপক্ষে ৩০ বারের বেশি হামলার শিকার হন নুর।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নুরুলহক নুরের ভূমিকা ছিলো আপোষহীন। তরুণদের কে রাজনৈতিক সচেতন করতে নুরুলহক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নুরুলহক নুরের শিষ্য আসিফ, আখতার,১৯ সালের পর থেকে ২৩ সাল পর্যন্ত নুরকে নেতা মেনে রাজনীতি করেছে। তরিকুল তো ২৪ এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের ছিলো। নাহিদও নুরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলো। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদে তার মন মতো পদ না পাওয়ায় সে আর রাজনীতি থেকে ইনএকটিভ হয়ে যায়।
আবু হানিফ বলেন, তারাও এখন নুরকে হাসিনার পুত্র বলে কটাক্ষ করে।অথচ ১৯ সালের ঐই ঘটনা পর ২৩ সাল পর্যন্ত নুরের সাথেই ছিলো এরা। এতে তাদের চরিত্র স্পষ্ট যে এরা কেমন মানুষ। তাদের এটা বুঝা উচিত নুরুলহক নুর যদি হাসিনার পুত্র হয়,তাহলে আসিফ,নাহিদ, আখতারা হাসিনার নাতি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













