শ্রম ও কর্মসংস্থান কমিটির সভাপতি হলেন শিমুল বিশ্বাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭
অ- অ+

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রবিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, নাটোর-৪ আসনের মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ মির্জা, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম, চাঁদপুর-৫ আসনের মোহাম্মদ মমিনুল হক, জয়পুরহাট-১ আসনের মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, নীলফামারী-১ আসনের মোহাম্মদ আব্দুল সাত্তার এবং সংরক্ষিত মহিলা আসন-৪২-এর সংসদ সদস্য মিসেস সাজিদা সামাদ।

অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশার সঙ্গে যুক্ত।

শ্রমজীবী মানুষের অধিকার, কর্মপরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটিকে অলাভজনক অবস্থা থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেন শিমুল বিশ্বাস।

নতুন দায়িত্বে শ্রম ও কর্মসংস্থান খাতের বিভিন্ন বিষয়, শ্রমিকদের অধিকার এবং কর্মপরিবেশ উন্নয়নে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে নেতৃত্ব দেবেন তিনি।

(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4