দেশে এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ ভালো: মন্ত্রীকে অপারেটররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯
অ- অ+

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর কোনো সংকট নেই বলে জানিয়েছেন আমদানিকারক ও অপারেটররা। তাঁদের দাবি, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এ কথা জানান তাঁরা।

দেশে এলপিজির বর্তমান আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সার্বিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন।

এসব তথ্য পর্যালোচনা করে সভায় বলা হয়, দেশে এলপিজির জোগান ও মজুদের পরিস্থিতি ভালো। ফলে বর্তমানে এলপিজির কোনো সংকট নেই বলে জানান আমদানিকারক ও অপারেটররা।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহে ঘাটতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুদ করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকার জন্য অপারেটরদের নির্দেশ দেন তিনি।

সভায় এলপিজি ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন অপারেটররা। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে নির্দেশনা দেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজি আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন 
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান
মিয়ানমারে ব্যস্ত বাজারে বিমান হামলায় নিহত ৩৩
কুষ্টিয়ায় পাচারকালে সরকারি সার জব্দ