সাহস থাকলে মাঠে নামুন, বিএনপিকে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৭, ১৪:৪০| আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৫:০১
অ- অ+

বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫৯৬ জন সদস্য নিয়ে আপনারা জাম্বু মার্কা কমিটি করেছেন। সাহস থাকলে তাদের নিয়েই ঢাকায় একটা মিছিল করে দেখান। তাহলে বুঝবো আপনাদের কত সাহস।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিতে এসে মন্ত্রী একথা বলেন। এর আগে মন্ত্রী এ সংক্রান্ত লিফলেট মানুষের মাঝে বিতরণ করেন।

নারায়ণগঞ্জ নির্বাচন নিরপেক্ষ হওয়ার পরও পরাজিত বিএনপি এখনো নালিশ করেই যাচ্ছে। যা তাদের স্বভাবে পরিণত হয়েছে। তাই তাদের দলের নাম বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) পরিবর্তন করে ‘নালিশ পার্টি’ রাখা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মত ফ্রি ফেয়ার ও মডেল নির্বাচন সম্প্রতিকালে বাংলাদেশে হয়নি। যা সব মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু সেটা নিয়েও তারা (বিএনপি) সন্দেহ শুরু করছে। স্বভাবতই তারা সব ব্যাপারে অন্ধকারে ঢিল ছোড়ে। কোথাও সত্যতা পায় না। তাই এসব মিথ্যা নালিশি আবদারের কারণে তাদের দলের নাম পরিবর্তন করে ‘নালিশ পার্টি’ রাখা উচিত। কারণ তারা নালিশ নির্ভর পার্টিতে পরিণত হয়েছে। তাদের নেতারা কর্মসূচি দেন ঘরে বসে। তাই তাদের কর্মীরাও রাস্তায় বের হন না। তাদের আর আন্দোলনও করা হয় না।’

মন্ত্রী এসময় নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের ব্যাপারে বলেন, ‘অপরাধীরা কেউ পার পাবে না। নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ২৬ জনের ফাঁসির আদেশ হয়েছে। আর আইন প্রয়োগকারী সংস্থার এত সদস্যের ফাঁসির আদেশ সাম্প্রতিককালে বাংলাদেশে নজিরবিহীন। এটা কেউ কল্পণাও করতে পারেনি। বিশ্বজিৎ হত্যাকা-ে জড়িত সরকারি দলের লোকদেরও দ- হয়েছে। দেশের বিচার বিভাগ যে স্বাধীন তা প্রমাণ হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘নতুন বছরের প্রথম তিন মাসে আমাদের এজেন্ডা হচ্ছে দল গোছানো। ইতোমধ্যে যাদের কারণে দলীয় কোন্দল ও শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে তাদের আমি সর্তক করেছি। যার মধ্যে নড়াইল, খাগড়াছড়ি ও বরগুনার এমপি রয়েছেন। এছাড়াও দলীয় ভাবে যারা শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

পরে মন্ত্রী যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে হেমায়েতপুর পর্যন্ত উভয় পাশে এক কিলোমিটার এলাকা আট লেনে উন্নীতকরণের ঘোষণা দেন।

এসময় মন্ত্রীর সঙ্গে সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা