সামিরার চিকিৎসক যখন হৃত্বিক

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ০৮:৫৩| আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৮:৫৯
অ- অ+

বর্তমানে অনিয়মিত হয়ে যাওয়া অভিনেত্রী সামিরা রেড্ডি এক সময় বলিউড ও দক্ষিণী ছবিতে নিয়মিত অভিনয় করেছেন। সম্প্রতি সে সময়কার একটি অক্ষমতার কথা জানিয়েছেন নায়িকা। বলেছেন, কেরিয়ারের শুরুর দিকে তার তোতলামোর সমস্যা ছিল। এও জানিয়েছেন, সেই সমস্যা থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন ‘গ্রিক গড’ খ্যাত নায়ক হৃত্বিক রোশন।

সামিরার কথায়, ‘হৃত্বিক একজন অত্যন্ত ভালো ও কেয়ারিং মানুষের মতো আমাকে একটি বই উপহার দিয়েছিলেন। হৃত্বিক লক্ষ্য করেছিল আমি তোতলাই। ওই বইটা আমার ভয়কে জয় করতে সাহায্য করেছিল। ধীরে ধীরে আমি দেখলাম আমার কথা বলায় পরিবর্তন হচ্ছে। হৃত্বিককে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। ওই বইটা আজও আমার কাছে আছে।’

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, বিশেষ করে অডিশনের সময় তার খুবই তোতলামোর সমস্যা হত। তিনি বলেছেন, ‘তোতলামোর সমস্যার জন্য অন্য মানুষের সামনে দাড়িয়ে কথা বলতে ভয় পেতাম। অডিশনে যাওয়ার আগে ভাবতাম লোকে আমার দোষ-গুণ বিচার করবে।’

প্রসঙ্গত, ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকা হৃত্বিক রোশন নিজেও এক সময় তোতলামোর সমস্যায় ভুগতেন। সামিরা রেড্ডির মতো তিনিও ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন।

ঢাকাটাইমস/২২ আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4