আসিয়ানসহ ১৬ দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১৯:২২
অ- অ+

আসিয়ানভুক্ত ১০টি দেশসহ আরো ৬টি দেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি (রিজিওনাল কম্প্রিহেনশন ইকোনমিক পার্টনারশিপ) এ যোগ না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে ভারত।

গতকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ানের এই সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে দেশের স্বার্থে কোন আপস করা হবে না বলে জানিয়েছেন ভারতের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি বলেছেন, ‘সব ভারতীয় নাগরিকের পক্ষে যখন আমি এই চুক্তির মূল্যায়ন করি, আমি কোনও ইতিবাচক উত্তর পাইনি। না গান্ধিজির আদর্শ, না আমার নিজের বিবেক! কেউই চুক্তির পক্ষে মত দেয়নি। ফলে জাতীয় স্বার্থে কোনও আপস নয়।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি নিয়ে বিরোধিতা করেছেন কংগ্রেস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের উদ্বেগ, এর ফলে সস্তা চীনা পণ্যে বাজার সয়লাব হয়ে যাবে।

দিল্লি পারস্পরিক সুবিধাযুক্ত চুক্তি চেয়েছে, যাতে ভারতও উপকৃত হয়। এরমধ্যে রয়েছে বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার ও শুল্কের মতো বিষয়গুলো।

তবে ভারতকে ছাড়াই একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করতে পারে আসিয়ানভুক্ত দেশগুলো। ধারণা করা হচ্ছে, ২০২০ সাল নাগাদ চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

আমদানি বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি ও দেশীয় শিল্পকে বাঁচানোর মতো বিষয়গুলো নিয়েই বেশি উদ্বিগ্ন ভারত। সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা না পাওয়ার বিষয়টিও তুলে ধরে দিল্লি।

কংগ্রেসের প্রভাবশালী নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী চুক্তিটির বিরোধিতা করে জানিয়েছেন, ভারত ব্যাপক আর্থিক মন্দার মুখোমুখি। বিজেপির ছয় বছরের শাসনে ৯০ লাখ কর্মসংস্থান কমেছে। চুক্তিটি হলে বেকারত্ব আরো বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ হচ্ছে একগুচ্ছ চুক্তি। চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বের ১৬টি দেশ। আসিয়ানভুক্ত ১০টি দেশসহ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত। ভারত এবং ১৫টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশের নেতারা সোমবার থাইল্যান্ডে ‘আরসিইপি’ তৈরির ক্ষেত্রে সাত বছরের আলোচনার সফল সমাপ্তি ঘোষণা করবেন, এমনটাই আশা করা হয়েছিল।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখাউড়ায় কমতে শুরু করেছে উজানের ঢলের পানি
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সৈয়দপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাকবিতণ্ডা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা