সুনামগঞ্জে নৌকাডুবিতে প্রহরীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১৬:২৯
অ- অ+

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌকাডুবিতে বাবুল মিয়া নামে এক প্রহরী নিহত হয়েছেন। নিহত বাবুল মিয়া উপজেলার উত্তর কাংলাবাজার গ্রামের বাসিন্দা। সোমবার ভোরে উপজেলার সুন্দরপুর হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, রবিবার রাতে হাওরে বিল পাহারা দেয়া শেষ করে বাড়ি ফেরার পথে ভোরে সুন্দরপুর হাওরে হঠাৎ করে বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে ছয়জনের মধ্যে পাঁচজন সাঁতার কেটে পাড়ে উঠলেও বাবুল মিয়া নৌকার নিচে চাপা পড়েন। এতেই তার মৃত্যু হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, চলছে সংস্কার ও চিকিৎসাসেবা
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৮, আদাবরে বাড়িতে হামলায় ৫
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, বাড়ছে কুকুর-বিড়ালের আক্রমণ