মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০
অ- অ+

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে একটি মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩৫) ওরফে কলম বাপ্পী নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামস্থ মোমিনবাগ বিলের মধ্যে বিপ্লব পাল, পিতা—স্বপন পালের মাছের ঘেরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত মো. বাপ্পী ওরফে কলম বাপ্পী রূপসা থানার আলাইপুর গ্রামের মৃত আকব্বর শেখের ছেলে। প্রাথমিকভাবে জানা যায়, তিনি মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান এবং এসআই সুমন গাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে নিহতের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, চলছে সংস্কার ও চিকিৎসাসেবা
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৮, আদাবরে বাড়িতে হামলায় ৫
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, বাড়ছে কুকুর-বিড়ালের আক্রমণ
শতবর্ষে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ