ফের রাহীর আঘাত, ফিরলেন আজহার আলী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩
অ- অ+

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে পাকিস্তান ও বাংলাদেশ। যেখানে রাওয়ালপিন্ডিতে (৮ ফেব্রুয়ারি) এদিন ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। তবে দারুণ বল করে পাকিস্তানের দুই টপঅর্ডারকে ফেরালেন আবু জায়েদ রাহি।

শুরুতে উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে। তবে শান মাসুদ ও আজহার আলীর ৯১ রানের জুটি ভাঙেন সেই জায়েদ। এবার পাকিস্তান অধিনায়ক আজহার আলীকে দলীয় ২৩তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৪ রানে স্লিপে থাকা নামজুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান তিনি।

এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। ফেরান স্বাগতিক ওপেনার আবিদ আলীকে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় বলেই সফল হন আবু জায়েদ। উইকেটরক্ষক লিটন দাশের ক্যাচে শূন্য রানে আবিদকে ফেরানে এই ডানহাতি।

পাকিস্তান সফরে আলোচিত সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিন ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করতে পারে দলটি। দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ মিঠুন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন ফিফটির দেখা। এরপরই প্রথম দিনের সমাপ্তি ঘটে।

মিঠুন ১৪০ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৪৪ রান।

পাকিস্তানি বোলারদের মধ্যে ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। দুটি করে উইকেট ভাগ করেন নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল। এক উইকেট পান নাসিম শাহ।

(ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার চাল আমদানি হয়েছে, যে চালে আফলাটক্সিন পাওয়া গেছে
পুরোনো ভিডিও দিয়ে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান
ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা, দেখা গেল সহিংসতার ছবি
বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার