করোনায় বাতিল জিম্বাবুয়ের ক্রিকেট মৌসুম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২০, ১৩:৫১
অ- অ+

করোনাভাইরাসের কারণে অসমাপ্ত রেখেই জিম্বাবুয়ে তাদের ঘরোয়া ক্রিকেট মৌসুম বাতিল করেছে। জিম্বাবুয়ে ক্রিকেটের এই পরিণতি শঙ্কিত করতে পারে অন্য বোর্ডের খেলোয়াড়-কর্মকর্তাদের।

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব থমকে আছে, থেমে আছে ক্রিকেটও। যেসব বোর্ড মৌসুম শেষ করতে পারেনি, তারা আছে মাঠে ক্রিকেট ফেরানোর ধান্ধায়। কেউ কেউ অসমাপ্ত টুর্নামেন্টেই বিজয়ীর খোঁজ করছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট দুইটির কোনো পথই মাড়াল না। দেশটির বোর্ড জিম্বাবুয়ের ঘরোয়া মৌসুমকেই বাতিল করেছে।

৩০ মার্চ থেকে জিম্বাবুয়েতে চলছে লকডাউন, ক্রিকেট বন্ধ হয়েছে ১৮ মার্চ। এর আগে প্রথম শ্রেণির লিগ তো চলছিলই, লগান কাপ ও লিস্ট ‘এ’ কন্টেস্টও ছিল মাঠে। এরই মাঝে করোনার হানা- উপয়ান্তর না দেখে বোর্ড কর্তারা সিদ্ধান্ত নিলেন, মৌসুমই বাতিল। অর্থাৎ, এবারের মৌসুম আর সমাপ্ত করা সম্ভব হচ্ছে না।

অসমাপ্ত আসরে জিম্বাবুয়ে কোনো বিজয়ী নির্ধারণ করেনি। কারণ, টুর্নামেন্টগুলোতে দলগুলো সমান সংখ্যক ম্যাচ খেলেনি। এমন পরিস্থিতিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে বিজয়ী ঘোষণা বিতর্কিত হতে পারত। বোর্ড তাই সেই পাথে হাঁটেনি।

জিম্বাবুয়ের প্রখ্যাত ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা এখন খেলা ছেড়ে বোর্ড পরিচালকের গুরুদায়িত্বে। মৌসুমের বাকি অংশ বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মৌসুম শেষ করার অপেক্ষায় ছিলাম। কিন্তু জিম্বাবুয়ে এবং পুরো বিশ্বে এখন যে পরিস্থিতি, তাতে শীঘ্রেই ক্রিকেট শুরু করার আশা করা বাস্তবসম্মত নয়।’

মাসাকাদজা আরো জানান, ‘জিম্বাবুয়ে ক্রিকেট ২০১৯-২০ মৌসুম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো সমান সংখ্যক ম্যাচ খেলেনি বলে আমরা কাউকে ট্রফি তুলে দিব না।’

(ঢাকাটাইমস/০৬ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
Call for Sustainable Economy by Reducing Dependence on Foreign Funding: National Professor Mahbub Ullah
আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে অভ্যন্তরীণ মূল্য সংযোজন বাড়ানোর আহ্বান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর
২০২৭ সালের হজের খরচ কমবে অন্তত ৪০ হাজার টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা