যে ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করতে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮
অ- অ+

অনুমোদনহীন ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্ল্যাটফর্মের পেমেন্ট সেবা দেওয়ার অনুমোদন নেই। ফলে এসব মাধ্যমে লেনদেন করলে গ্রাহকের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা দিতে পারে না। অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংকের সতর্ক করা ২২টি প্ল্যাটফর্ম হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।

কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষকে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণসহ কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক এর আগেও অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ ও অবৈধ ডিজিটাল ঋণ কার্যক্রম থেকে সতর্ক থাকতে জনসাধারণকে পরামর্শ দিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
সীমান্তে সারের বদলে ইয়াবার কারবার!
পাকিস্তানে পুলিশের গাড়িতে সশস্ত্র হামলা, নিহত ৩