পোস্তগোলায় ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬
অ- অ+

রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব শাড়ি আনা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত রবিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৩১০টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। কোস্ট গার্ডের হিসাবে, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। এসব শাড়ি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযানে শাড়ি পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ সময় একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমল সোনার দাম
আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড