সুপ্রিম কোর্টের সামনে ককটেল নিক্ষেপকারী রাজন ডিবির অভিযানে গ্রেপ্তার

রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত রাজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। তিনি মোটরসাইকেল থেকে ককটেলটি নিক্ষেপ করেছিলেন বলে জানা গেছে।
রবিবার ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এর আগে একই ঘটনায় মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে রাজধানীর মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই ঘটনায় এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালমান ইসলাম সাকিবকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গত ১৫ সেপ্টেম্বর দুপুর সোয়া একটার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ রাজন এবং সাকিব। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













