নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩
অ- অ+

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নামফলকে নিজের নাম দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। পরে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নিজের নির্বাচনী এলাকার দেবীদ্বার উপজেলার রাধানগর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ভবনটির উদ্বোধনের জন্য ফিতা কাটার আগে নামফলকের পর্দা সরানো হয়। এ সময় সেখানে নিজের নাম খোদাই করা দেখতে পান হাসনাত। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের তিনি বলেন, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তির নামে নামফলক দেওয়ার সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না।

হাসনাত বলেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য স্থাপনার নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ হওয়া উচিত। পুরোনো রাজনৈতিক সংস্কৃতির মতো ব্যক্তিপূজা ও আত্মপ্রচারের চর্চা তিনি নতুন বাংলাদেশে দেখতে চান না।

তিনি আরও বলেন, জনগণের অর্থে উন্নয়নকাজ বাস্তবায়িত হয়। তাই কোনো স্থাপনার নামফলকে ব্যক্তিবিশেষের নামের পরিবর্তে দেশের নাম বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত।

এ সময় নিজের নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়নকাজ ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী ফলকে তার নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন হাসনাত। এরপর ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রাধানগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন, দ্রুত নামফলকটি পরিবর্তন করে নতুন করে স্থাপন করা হবে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিপূজা ও চাটুকারিতার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখছেন। আবার সমালোচকদের কেউ কেউ এটিকে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল হিসেবে মন্তব্য করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান
জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর