পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯
অ- অ+

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি বিলবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নীলা মার্কেট এলাকায় স্থাপিত একটি বিলবোর্ড কেটে অপসারণ করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) থেকে দুই প্লাটুন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

অভিযানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদ মো. সবুজ হাসানসহ সংস্থাটির একটি দল অভিযানে অংশ নেয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর
যশোরে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
দায়িত্ব নিলেন রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন
আরও ১০০ পিংক বাস চালু করছে সরকার