উন্মুক্ত স্থানে ময়লা ফেলে রাখলে জরিমানা করা হবে ওয়াসাকে: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২০, ১৪:১১
অ- অ+

উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে ওয়াসাকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার নগরীর ২২ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

মেয়র বলেন, ‘আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।‘

নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র তাপস জানান, এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দু'বার করে পরিষ্কার করা হবে।

জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে তাপস বলেন, ‘কোথাও যদি নর্দমা আটকে যায়, যদিও উপচেপড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।‘

এর আগে সকালে ডিএসসিসি মেয়র নগরীর ৩৩ নং ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২১জুন/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুরুদাসপুরে সড়কের গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা
নেইমারকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত করা হবে: আনচেলত্তি
ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি: জরিপ
আখাউড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা