করোনামুক্তির পর পাঁচ বছর ফলোআপ প্রয়োজন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৬:১৭
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শেষে প্রায় পাঁচ বছর ফলোআপ করার প্রয়োজন হবে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

শনিবার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীদের চিকিৎসার জন্য ‘পোস্ট কোভিড ফলোআপ’ ক্লিনিক উদ্বোধনকালে এই তথ্য জানানো হয়। এই ফলোআপ ক্লিনিকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

প্রতি শনি ও মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইন্টার্নাল মেডিসিন বহির্বিভাগে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ফলোআপ সেবা প্রদান করা হবে।

এই ক্লিনিকটি প্রাইমারি কেয়ার সেন্টার হিসেবে কাজ করবে। এখান থেকে যেসব রোগীর পালমোনলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিনসহ অন্যান্য বিভাগের পরামর্শের প্রয়োজন হবে, তাদের সংশ্লিষ্ট বহির্বিভাগে রেফার করা হবে।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, কোভিড-১৯ মানবদেহের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে এবং দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। এ কারণে মাঝারি ও তীব্র করোনাভাইরাস আক্রান্ত রোগীদের দীর্ঘমেয়াদী ফলোআপের প্রয়োজন হয়।

কনক কান্তি বড়ুয়া বলেন, এই ফলোআপের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের দীর্ঘমেয়াদী লক্ষণ ও প্রতিক্রিয়াগুলো চিহ্নিত করতে পারলে বিপুলসংখ্যক রোগীকে দীর্ঘমেয়াদী রোগের স্থায়িত্ব এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

যুক্তরাজ্য, চীন, ইতালিসহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই পোস্ট কোভিড-১৯ ফলোআপ সেবা চালু হয়েছে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, আগস্ট মাস শোকের মাস। এই শোককে কর্মস্পৃহা, একাগ্রতা,সেবার মানসিকতা ও নিষ্ঠার সঙ্গে শক্তিতে পরিণত করতে হবে। তিনি বলেন, তাই এই মহামারি মোকাবেলায় গত ৮ মার্চ থেকে ফিভার ক্লিনিক, টেলিমেডিসিন সেবা, আউটডোর সেবা, পিসিআর ল্যাব সার্ভিস, পৃথক করোনা সেন্টার চালু ও নানা গবেষণার মাধ্যমে বিএসএমএমইউ এই দুর্যোগকালে চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশে অগ্রজ ভূমিকা পালন করছে।

উদ্বোধনকালে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা