ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কা, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮
অ- অ+

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন সাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বিরাজ করছে গুমোট আবহাওয়া।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্র গত মধ্যরাতে পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৫৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ
কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
টঙ্গীতে বকেয়া বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ