কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৪০| আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪:২১
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হবে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ড্রোন ও কে-৯ ইউনিট নিয়ে মাঠে বিজিবি
ডেমরা সেতুতে ৪২ ঘণ্টা মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ হাইওয়ে পুলিশের
আমান প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১