ডেমরা সেতুতে ৪২ ঘণ্টা মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ হাইওয়ে পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৪:২০
অ- অ+

ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে মঙ্গলবার সকালে। এ কাজ চলবে বুধবার রাত ১২টা পর্যন্ত। এ সময়ে সেতু এলাকায় যানজটের আশঙ্কায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্ট মেরামতের কাজ চলবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত।

এ পরিস্থিতিতে যাত্রীসাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জনসাধারণকে এ বিষয়ে অবহিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা প্রদানকারীদের এর পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা
রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭
হাম উপসর্গ ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫