শরীরের স্ট্রেচ মার্কস দূর করার ঘরোয়া উপায়

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩
অ- অ+

ত্বক বিজ্ঞানে স্ট্রেচ মাকর্স অথবা প্রসারণজনিত দাগ হলো ত্বকের এক ধরনের দাগ যা সাধারণত রঙহীন দেখতে হয়। এসব দাগ অন্তঃত্বকের প্রসারণের কারণে ত্বকের উপরিভাগে সৃষ্টি হয়, সময়ের সঙ্গে সঙ্গে যা মিলিয়ে যেতে থাকে, কিন্তু একেবারে মুছে যায় না কখনই। স্ট্রেচ মাকর্স বা সম্প্রসারণজনিত দাগসমূহ বেশির ভাগ ক্ষেত্রে হয় ত্বকের আশেপাশের এলাকার দ্রুত সম্প্রসারণ ঘটলে অথবা বৃদ্ধি ঘটলে।

কেউ যদি খুব দ্রুত লম্বা হয়ে যায় অথবা খুব দ্রুত মোটা হয়ে যায় সেক্ষেত্রে এমনটি হতে পারে। সম্প্রসারণ জনিত দাগ সাধারণত বয়ঃসন্ধিকাল, গর্ভবস্থা, শরীর গঠন, হরমোনের পরিবর্তন জনিত থেরাপি প্রদান ইত্যাদি ক্ষেত্রে দেখা যেতে পারে।

স্ট্রেচ মার্কস অনেকেরই সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায়। স্ট্রেচ মার্কসের জন্য বেশি সমস্যায় পড়তে হয় মহিলাদের। কোমড়ে, পেটে, হাতে বা পায়ে স্ট্রেচ মার্কসের জন্য অনেক পছন্দসই পোশাক পড়তে সমস্যায় পড়তে হয়। এ ক্ষেত্রে এমন বেশ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে যেগুলো কাজে লাগিয়ে সহজেই স্ট্রেচ মার্কস দূর করা যায়। আসুন এ বার সেই সব ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।

লেবুর রস

যে কোনও দাগের ওপর লেবুর রস লাগিয়ে মালিশ করুন। এর পর মিনিট দশেক পর উষ্ণ জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহ খানেক স্ট্রেচ মার্কের ওপর লেবুর রস লাগিয়ে মালিশ করলে উপকার পাবেন।

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে স্ট্রেচ মার্কের ওপর আলতো করে মাখিয়ে রাখুন। মিনিট পনেরো এ ভাবেই রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। তার পর কোনও ময়েশ্চারাইজার মেখে নিন। যত দিন না দাগ হালকা হচ্ছে, এই পদ্ধতি কাজে লাগান।

আলুর রস

পাতলা করে আলু কেটে আলুর রস স্ট্রেচ মার্কের ওপর আলতো করে মালিশ করুন। ৫-১০ মিনিট রেখে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহ খানেক স্ট্রেচ মার্কের ওপর আলুর রস মাখতে পারলে ফল পাবেন হাতে নাতে।

হলুদ

সরষের তেল বা পানির সঙ্গে হলুদ মিশিয়ে সেই মিশ্রণ একটু ঘন করে স্ট্রেচ মার্কসের ওপর লাগান। দিনে অন্তত ২ বার করে লাগান। ফল পাবেন হাতে নাতে।

অ্যালোভেরা জেল

ত্বকের বেশির ভাগ দাগ দূর করতে প্রতিদিন অ্যালোভেরার রস বা জেল ব্যবহার করতে পারেন যত দিন না দাগ হালকা হচ্ছে। উপকার পাবেন।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4