বাংলাদেশে যাত্রা শুরু করল ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড Ai-CHA

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৫
অ- অ+

ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড Ai-CHA আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। চট্টগ্রামের জামাল খান এলাকায় দেশের প্রথম আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে ব্র্যান্ডটি।

চট্টগ্রামের ৮১/এ, সিপিডিএল চৌধুরী হাইটের গ্রাউন্ড ফ্লোরে Ai-CHA-এর প্রথম আউটলেটটি চালু করা হয়েছে। সেখানে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ফ্রুট টি, মিল্ক টি, বাবল টি, বোবা সানডে ও আইসক্রিমের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্প্রতি ফিতা কাটার মধ্য দিয়ে আউটলেটটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে Ai-CHA-এর কর্মকর্তাদের পাশাপাশি মার্কেটিং ম্যানেজার কাজী মুজাহিদুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহদি ইসলাম, ফ্র্যাঞ্চাইজি মালিক তানভীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরও অংশ নেন।

২০১৯ সালে ইন্দোনেশিয়ায় Lie Brothers-এর হাত ধরে Ai-CHA-এর যাত্রা শুরু হয়। ২০২২ সালে প্রথম ফিজিক্যাল আউটলেট চালুর পর দ্রুত সম্প্রসারিত হতে থাকে ব্র্যান্ডটি। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে Ai-CHA-এর ২ হাজারের বেশি আউটলেট রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ব্রুনাইসহ বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনার পর এবার বাংলাদেশে প্রবেশ করল Ai-CHA। চট্টগ্রামে প্রথম আউটলেট চালুর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাজারে ব্র্যান্ডটির সম্প্রসারণের নতুন অধ্যায় শুরু হলো।

ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাশ্রয়ী মূল্যে ভালো মানের চা ও আইসক্রিম গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই Ai-CHA-এর অন্যতম লক্ষ্য। তরুণ প্রজন্ম ও লাইফস্টাইলপ্রেমীদের পছন্দ বিবেচনায় বিভিন্ন স্বাদের চা ও আইসক্রিমের বৈচিত্র্য রাখা হয়েছে।

আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি Ai-CHA একটি হালাল সনদপ্রাপ্ত ব্র্যান্ড হিসেবেও নিজেদের পরিচিতি তুলে ধরছে। ব্র্যান্ডটির জনপ্রিয় মাসকটও তাদের প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ পরিচয়ের অন্যতম অংশ।

ফ্র্যাঞ্চাইজি ব্যবসার সুযোগ

বাংলাদেশে কার্যক্রম শুরুর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ব্যবসার সুযোগও দিচ্ছে Ai-CHA। তুলনামূলক কম বিনিয়োগে ব্যবসা শুরু এবং ধীরে ধীরে সম্প্রসারণের সুযোগ রেখে ফ্র্যাঞ্চাইজি মডেলটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ফ্র্যাঞ্চাইজি পার্টনারদের জন্য অপারেশনাল সাপোর্ট, প্রশিক্ষণ ও ডিজাইন সহায়তার ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে ব্র্যান্ডটির উপস্থিতি বাড়ানোর লক্ষ্য রয়েছে Ai-CHA-এর।

উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার

বাংলাদেশে যাত্রা উপলক্ষে গ্রাহকদের জন্য সীমিত সময়ের বিশেষ অফার ঘোষণা করেছে Ai-CHA। ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত যেকোনো একটি রেগুলার সাইজের ড্রিংক কিনলে একটি আইসক্রিম সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে।

নতুন গ্রাহকদের Ai-CHA-এর বিভিন্ন ধরনের চা ও আইসক্রিমের স্বাদ নেওয়ার সুযোগ করে দিতেই এ অফার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডটি।

Ai-CHA Bangladesh-এর নতুন পণ্য, অফার ও অন্যান্য কার্যক্রমের আপডেট জানতে ব্র্যান্ডটির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

Website: aichabd.com

Facebook: Ai-CHA Bangladesh

Instagram: @aicha.officialbangladesh

LinkedIn: Ai-CHA Bangladesh

TikTok: @aicha.officialbangladesh

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ও ব্যবসায়িক যোগাযোগের জন্য +৮৮০১৩৩৫১১৬৯৮৯ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার
পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের অভিযান
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮
ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যে বার্তা দিলেন জিলিস