রামোস-ফাতির দুর্দান্ত নৈপুণ্যে সহজ জয় স্পেনের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫১| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৩
অ- অ+

আনসু ফাতি ও সার্জিও রামোসের দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে জয় পায় স্পেন।

উয়েফা নেশন্স লিগের এবারের আসরে এটি তাদের প্রথম জয়। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করেছিল লুইস এনরিকের দল। দুই দলের আগের পাঁচ দেখায় ইউক্রেনের বিপক্ষে চার জয় ও এক ড্র নিয়ে অজেয় ছিল স্প্যানিশরা।

গতকাল রাতের ম্যাচে স্পেনের প্রথম গোলটি করেন রামোস। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি। পরে হেড থেকেও একটি গোল করেন এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।

তবে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ফাতি। ইউক্রেনের বিপক্ষে মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে গোল করে স্পেন জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার ৯৫ বছর আগে গড়া এক রেকর্ড ভেঙেছেন ফাতি।

ফাতি এর আগে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও ভেঙেছিলেন। শুধু কি তাই, বার্সার জার্সিতে সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল পাওয়ার রেকর্ডও তার দখলে। সেই সঙ্গে ন্যাশনস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে একাদশে সুযোগ পাওয়ার কীর্তিও এখন তার। ম্যাচে ২০ গজ দূর থেকে পাওয়া গোলটি আবার স্পেনের জার্সিতে একাদশে সুযোগ পাওয়ার পর তার প্রথম গোল।

ম্যাচের প্রথম গোলটিতেও ফাতির ভূমিকা ছিল। ফাউলের শিকার শিকার হয়ে পেনাল্টির সুযোগ তিনিই পাইয়ে দিয়েছিলেন, যা থেকে গোল করেন রামোস। এদিকে দুই গোল করা রামোস রীতিমত ধারাবাহিকতার দারুণ উদাহরণ স্থাপন করেছেন। সর্বশেষ ১৫ ম্যাচে ১০ গোল করেছেন তিনি।

৩৪ বছর বয়সী রামোস ডিফেন্ডার হয়েও স্পেনের জার্সিতে সর্বোচ্চ (২৩) গোলের মালিক হয়েছেন। স্পেনের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডেও তিনি কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর রেকর্ডে ভাগ বসিয়েছেন। পেনাল্টি থেকে গোল করার রেকর্ডেও নিজেকে অনন্য করে তুলেছেন রামোস। এই নিয়ে টানা সপ্তম ও দেশের হয়ে সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই পেনাল্টি থেকে গোল করলেন তিনি।

গিনি-বিসাউইয়ে জন্মগ্রহণকারী ফাতি (মাত্র ৬ বছর বয়সে সেভিয়ায় পাড়ি জমান) এর আগে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে স্পেনের জার্সিতে ৮৪ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন। আর এক ম্যাচ পরেই তিনি ১৯২৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ মাস বয়সে হুয়ান এরাজকুইনের গড়া রেকর্ড ভেঙে দিলেন।

এদিকে ইউক্রেনের বিপক্ষে স্পেন দলের আরেক নতুন মুখ ফেরান রোরেস দ্বিতীয়ার্ধে ইউক্রেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। প্রথম হারের স্বাদ পাওয়া ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট ১।

ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দুর্নীতির মামলায় পিএসসির সাবেক চালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আজও সড়ক অবরোধ, তীব্র যানজট
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি মোতায়েন, থাকবে স্ট্রাইকিং পেট্রোল