মাগুরায় জেলা যুবদল আহবায়কসহ ৪২ জনের নামে মামলা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৭:৩৫
অ- অ+

মাগুরায় যুবলীগ-যুবদল হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা যুবদলের আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোলসহ ৪২ জনের নামে মামলা হয়েছে।

হামলার শিকার যুবলীগকর্মী মারুফ হোসেন রবিবার সকালে বাদী হয়ে সদর মাগুরা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিাশ্চত করেছেন মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

গত শুক্রবার রাতে মাদক কেনা বেচা ও রাজনৈতিক বিরোধের জের ধরে পরস্পর বিরোধী হামলায় জেলা যুবলীগকর্মী মারুফ হোসেন ও যুবদলকর্মী মাহমুদুর রহমান শান্তি জখম হন।

এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, ‘সামনে মাগুরা পৌর নির্বাচন সেখানে আমি মেয়র প্রার্থী। এ কারণে আমি ও আমার নেতাকর্মীদের নামে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে। শুক্রবারের সহিংসতার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্রাম নেয়ারও একটা নিরাপদ স্থান নেই এই শহরে!
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগ
পাসপোর্ট হারালে বা নষ্ট হলে কী করবেন? জেনে নিন সরকারের নতুন নিয়ম