ঠাকুরগাঁওয়ের ধানক্ষেতে যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১৫:২২
অ- অ+

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত আলিফ (২০) রানীশংকৈল উপজেলার ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

আলিফের বাবা শহিদুল ইসলাম জানান, আলিফ গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে যায়। তার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। তাকে আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

শনিবার দুপুরে ধান কাটতে গিয়ে ক্ষেতে শ্রমিকরা আলিফের লাশ দেখে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে আলিফের লাশ শনাক্ত করে।

রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ‘আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।’

(ঢাকাটাইমস/৯অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা