ফের মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া, জল্পনা তুঙ্গে

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ জুলাই ২০২২, ১০:২৩| আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:৪৬
অ- অ+

আবারও জল্পনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলে গুঞ্জন। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে ফ্রেমবন্দি হন ঐশ্বরিয়া। সেখানে কালো রঙের গাউনে দেখা যায় অভিনেত্রীকে।

মেয়ে আরাধ্যার হাত ধরে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসতেই হাজারও ফ্ল্যাশের ঝলকানি। ঐশ্বরিয়ার সেই ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় নয়া জল্পনা। তবে কি দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন অভিনেত্রী? এই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

নেটিজেনদের প্রশ্ন, ‘বেবি বাম্প লুকাতেই কি কালো রঙের গাউনে নিজেকে আপাদমস্তক ঢেকেছেন ঐশ্বরিয়া? কেউ আবার লিখেছেন, ‘সত্যিই যদি মা হতে চলেছেন, তাহলে লুকানোর কী আছে?

তবে এই প্রথমবার নয়, এর আগেও শোনা গিয়েছিল ঐশ্বরিয়া মা হতে চলেছেন। ভাইরাল হয়ে গিয়েছিল তার ছবি। সে সময়ও এই গুঞ্জন ফুঁ দিয়ে উড়িয়ে দেন অভিনেত্রী। এবার ফের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। তবে এবার এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া বা অভিষেক।

২০০৭ সালে মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই তারকা জুটির সংসারে আসে প্রথম সন্তান মেয়ে আরাধ্য। তার বয়স এখন ১৩ বছর চলছে।

(ঢাকা টাইমস/২১ জুলাই/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দুর্নীতির মামলায় পিএসসির সাবেক চালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আজও সড়ক অবরোধ, তীব্র যানজট
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি মোতায়েন, থাকবে স্ট্রাইকিং পেট্রোল