প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়কের দরকার নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২২, ১৫:৫১| আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:২৭
অ- অ+

অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত হওয়ায় প্রমাণ হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। এমনকি নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একজন সাধারণ মানুষ হিসেবে নিজের অভিব্যক্তি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘একজন ব্যক্তি হিসেবে বলছি, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে যে, নির্বাচন সব সময় নির্বাচন কমিশনের অধীনেই হয়। সেখানে সরকারের ভূমিকা নেই। সরকার শুধু ফেসিলেটরের ভূমিকা পালন করে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই সবার উপরে। এই সিদ্ধান্তের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে, বিএনপিসহ তারা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এর কোনো যৌক্তিকতা নেই।’

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সেখানকার ভোটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টক শোতে আমি যেটা দেখেছি, সেখান থেকে মনে হচ্ছে, সাধারণ জনগণ তাদের এ সিদ্ধান্তে হতবাক হয়েছে। কারণ, নির্বাচনী এলাকার কোনো জায়গায় কোনো ধরনের গন্ডগোল হয়নি, কোনো অভিযোগ নাই। এছাড়া কোনো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারেরও কোনো অভিযোগ ছিল না। বিন্দুমাত্র সহিংসতার ঘটনা ঘটেনি।’

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশন পাঁচ শ কিলোমিটার দূরে বসে সিসিটিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছে। এখন সে ক্যামেরার রেজ্যুলেশন, ইন্টারনেট কানেক্টিভিটি কেমন ছিল, সেটি একটি বড় প্রশ্নের ব্যাপার। সেটি একটি দুর্গম এলাকা। এখান থেকে ফুটেজ দেখে... সেটি আসলে কতটুকু স্বচ্ছ বা সঠিক ফুটেজ দিচ্ছিলো দ্যাটস অ্যা বিগ কোশ্চেন।’

(ঢাকা টাইমস/ ১৩ সেপ্টেম্বর/আরকেএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী
দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
এআইকে কাজে লাগিয়ে শতাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা