ভোট কেন্দ্রের গোপন কক্ষে ক্যামেরা নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২২, ১৬:২৪| আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৬:৪১
অ- অ+

ভোটের সময় গোপন কক্ষে ক্যামেরা থাকলে সেটা আর গোপন থাকে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রী বলেন, ‘সিসি ক্যামেরা থাকতে পারে, তবে কে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখলে কি সেটা গোপন থাকলো?’

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘গোপন কক্ষ, গোপন কক্ষই। সেখানে মানুষ গোপনে ভোট দেবে। কিন্তু সেখানে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, তাহলে তো সেটা গোপন থাকে না। এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন কমিশন যদি এটা দেখে ও অন্যদের দেখায় তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। সিসি ক্যামেরা লাগানো যেতে পারে। কিন্ত সেটা গোপন কক্ষে সিসিটিভি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এতে ভোটারের ভোটার হিসেবে অধিকার লংঘন হয় বলে আইনজ্ঞরা বলছেন। এটি সবার অভিমত।’

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এমএইচ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃতদেহের গোসলখানা নির্মাণ নিয়ে পল্লবীতে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ৮টি জাল জব্দ
সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পানিসম্পদ প্রতিমন্ত্রী
খুলনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হামে ১ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা